মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ জুলাই:
পবিত্র ঈদুল ফিতর যথাযোগ্য উৎসবমূখর পরিবেশে পালন করার লক্ষ্যে প্রায় সকল প্রস্তুতি শেষ পর্যায়ে। ঈদগাহ সহ শহরের প্রধান সড়ক গুলে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। এ উপলক্ষে শহরের ফৌজদারী পাড়ার পৌর ঈদগাহ ময়দানের প্রস্তুতির কাজ প্রায় শেষ হয়েছে। এখণ চলছে সামিয়ানা টানানোর কাজ।
মেহেরপুর পৌর কতৃপক্ষ জানান, দু’টি পৌর ঈদগাহে মুসল্লীরা যাতে শান্তিপূর্ন পরিবেশে নামায আদায় করতে পারে এ জন্য নব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।বৃষ্টির কথা মাথায় রেখে সামিয়ানার উপরে মোটা তারপলিন টানানোর ব্যবস্থাও রয়েছে।
মেহেরপুর পুলিশ প্রশাসন জানায়, ঈদের নামায পড়াকে কেন্দ্র করে জেলার বিভিন্ন ঝুকিপূর্ন ঈদগাহে সংঘর্ষ এড়াতে প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও ঈদকে সামনে রেখে শহরে সব ধরনের নাশকতা এড়াতে শহরের মোড়ে মোড়ে মাসব্যাপী সকল ধরনের কাগজপত্রািদি পরীক্ষা করা হচ্ছে।
মেহেরপুর জেলা প্রশাসন সূতে জানা যায়, রমযানে পবিত্রতা রক্ষা করাও পবিত্র ঈদে ভেজাল খাদ্যদ্রব্য বিক্রি বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে।