মেহেরপুর নিউজ:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মেহেরপুর জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বুধবার রাতে জেলার ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন মিলনায়তনে এ দোয়া অনুষ্ঠিত হয়। ইউনিয়নের সভাপতি এসএম আকিবের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা ট্রাক ট্রাংক লরি কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু, পৌর ঈদগাহ জামে মসজিদের ইমাম শাহজামান প্রমূখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।