মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের
গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের উত্তর শালিকা গ্রামে পথসভা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়। বানিয়াজ হোসেনের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।
প্রধানমন্ত্রীর অর্জিত নব উদ্দিপনার স্মার্ট বাংলাদেশ শীর্ষক পথসভায় বক্তব্য রাখেন মেহেরপুর শহরের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাজ্জাদ হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শোভন সরকার, মিজানুর রহমান হায়দার আলী প্রমুখ।পরে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা গ্রামে গনসংযোগ করেন।