মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকে ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শিবপুর গ্রামে গণসংযোগ করেছেন।
শুক্রবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার শিবপুর গ্রামে গণসংযোগ করেন।গণসংযোগ কালে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন।