মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম গণসংযোগ ও পথসভা করেছেন।
সোমবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়নের পাটকেলপোতা বাজার ও পশ্চিম সিংহাটি গ্রামে গণসংযোগ করেন। গণসংযোগ কালে এ্যাডঃ ইয়ারুল ইসলাম বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা,জসিউর রহমান বকুল, আওয়ামী লীগ নেতা আলো মিয়া, ইউপি সদস্য কামাল হোসেন, বাবু মিয়া,শফিউদ্দিন,খাকছার আলী, মকবুল হোসেন, কামাল হোসেন, সোভন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন।