মেহেরপুর নিউজ:
গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরে উপজেলা প্রশাসনের সাথে এনসিটিএফ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে মেহেরপুর জেলা এনসিটিএফ।
মঙ্গলবার সকাল দশটায় মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা এনসিটিএফ এর সভাপতি ফাহিম রুমির সভাপতিত্বপ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ।মেহেরপুর জেলা এনসিটিএফ এর সাধারণ সম্পাদক নুসরাত শারমিন ও সহ-সভাপতি নওরিন জাহানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন, সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য, মেহেরপুর সদর থানার এসআই সুমন।
এর আগে এনসিটিএফ এর শিশুরা গত ছয় মাসে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, শিশু হাসপাতাল, কমিউনিটি ক্লিনিকসহ বিভিন্ন জায়গা পরিদর্শন করা বিভিন্ন ভালো ও উন্নয়নযোগ্য তথ্য তুলে ধরেন, এবং এই উন্নয়নযোগ্য দিকগুলো কিভাবে সমাধান করা যাবে তার সুপারিশ তুলে ধরে শিশুরা। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহ বলেন এনসিটিএফ সদস্যরা যে সমস্ত দিকগুলো তুলে ধরেছে সেগুলো আমরা পর্যায়ক্রমে প্রক্রিয়াধীনভাবে সমাধানের চেষ্টা করব।পরে সেখানে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।