মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে বিজয়ী আওয়ামী লীগ নেতা আবুল হাশেম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বুধবার রাতে আবুল হাশেমকে বিজয় ঘোষণার পর জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাসভবনে গিয়ে প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকে ফুলের তোড়া উপহার দেন এ সময় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।