মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি অফিসের বিশাল কৃষ্ণচূড়া গাছ টি উপড়ে পড়ার প্রায় এক সপ্তাহ পর গাছটি অপসারণ করা হয়েছে।মঙ্গলবার সকাল থেকে উপড়ে পড়া গাছটি অপসারণ করা হয়েছে।
মঙ্গলবার আনসার ও ভিডিপি সদস্যদের সহযোগিতায় উপড়ে পড়া গাছটি অপসারণ করা হয়।গত বুধবার বিকেলের দিকে এ অর্ধ শতাব্দী পুরাতন কৃষ্ণচূড়া গাছ টি হঠাৎ করে উপড়ে আনসার ভিডিপি অফিসের প্রাচীর ভেঙে রাস্তার উপরে এসে পড়ে। এ ঘটনার পর পরই স্টেডিয়াম সড়কে যানসহ জনজীবন চলাচল বন্ধ হয়ে যায়।
একইসাথে বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ায় ও এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে পড়ে।পরে খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা এসে গাছটির মাঝামাঝি স্থান থেকে কেটে মানুষ চলাচলের ব্যবস্থা করে দেয়। পরে সরকারি নিয়ম-নীতি মেনে গাছটি নিলামের মাধ্যমে বিক্রি করা হবে বলে জানা গেছে।