মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জুন:
ঋণ না দেওয়ায় হামলা চালিয়ে মেহেরপুর ব্র্যাক অফিস ভংচুর ও কর্মীদের ব্যবহৃত ৩ টি মোটরসাইকেল ভাংচুর করেছে ব্রাকের ডিফল্ডার ঋণ গ্রহিতা সদস্য কাজল দত্ত ও তার দলবল। এসময় ব্র্যাকের মাইক্রো ক্রেডিট ম্যানেজার স্বপন কুমারকেও মারধোর করে তারা।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ব্রাক এনজিও’র সদস্য মেহেরপুর বড় বাজারের কাজল ব্যাটারির প্রোপাইটার কাজল দত্ত তার দল বল নিয়ে এ সহিংস হামলার ঘটনা ঘটায়।

আহত ম্যানেজার স্বপন কুমার
ব্র্যাকের মাইক্রো ক্রেডিট ম্যানেজার স্বপন কুমার বলেন, কাজল দত্ত এর পূর্বে ব্র্যাক থেকে ৩৯ হাজার টাকা ঋন নিয়ে সময় মতো পরিশোধ না করায় আমরা তাকে প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী ঋণ দেয়া যাবে না বলে জানিয়ে দিই। কিন্তু সে ৬০ হাজার টাকা ঋণের জন্য আমাদের বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি সহ হুমকি ধামকি দিয়ে আসছিল।
অবশেষে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে কাজল ও তার দলবল আফিসের সামনে থাকা ৩ টি মোটরসাইকেল ,অফিস কক্ষের জানালা,আসবাবপত্র ভাংচুর করে ও আমাকে মারধোর করে।
ব্রাকের জেলা ম্যানেজার মশিউর রহমান মেহেরপুর নিউজকে জানান, প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী কোনো ডিফল্ডার সদস্যকে ঋণ দেয়ার নিয়ম নেই। এ কারনেই তাকে ঋণ দেয়া সম্ভব হয়নি। তিনি আরো বলেন, এ ঘটনায় আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।