মেহেরপুর নিউজ:
মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বলেছেন, ইতিহাস ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের অন্যতম স্মৃতি বহনকারী এই মেহেরপুর জেলা। জেলা প্রশাসক বলেন, মেহেরপুর জেলা আয়তনে ছোট হলেও ঐতিহ্যের দিক থেকে অনেক উপরে স্থান। এই জেলাকে আমরা উন্নত সমৃদ্ধ জনপথে পরিণত করব। তিনি বলেন, আপনারা জানেন যে, বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম বুধবার দুপুরের দিকে জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলার বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজ এবং সাংবাদিকদের সাথে মত বিনিময় ও পরিচিত সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম,পি পি পল্লব ভট্টাচার্য,মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন(অব) আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধাদা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ।