মেহেরপুর নিউজ:
দীর্ঘ প্রায় ৩৮ বছর চাকুরী জীবন শেষ করে পিআরএল এ যাওয়া এএসআই মোঃ হাবিবুর রহমানকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে এএসআই হাবিবুর রহমান কে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
মেহেরপুর পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী এএসআই হাবিবুর রহমানকে মেহেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের উপহার সামগ্রী প্রদান করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম উপস্থিত থেকে তাকে বিদায় সংবর্ধনা প্রদান করেন। পরে অবসরে যাওয়া এএসআই হাবিবুর রহমানকে একটি সুসজ্জিত গাড়িতে করে তাকে বাড়ি পৌঁছে দেওয়া হয়।