মেহেরপুর নিউজ:
এডিবির অর্থায়নে মেহেরপুর সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে স্কুল ছাত্রীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ১২জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়।
মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থাকে ছাত্রীদের হাতে সাইকেল তুলে দেন। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলম, ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা প্রমুখ উপস্থিত ছিলেন।