সাহাজুল সাজু :
মেহেরপুর-২ (গাংনী) আসনের নব-নির্বাচিত এমপি ও জেলা জামায়াতের সূরা সদস্য নাজমুল হুদা ঝাড়ু নিয়ে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিস্কার-পরিচ্ছন্ন করেছেন। জামায়াতে ইসলামীর নির্বাচনী ইস্তেহারের অংশ হিসেবে তিনি প্রথমেই পরিস্কার পরিচ্ছন্ন কাজে অংশগ্রহণ করেন ।
সােমবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম বাস্তবায়নে কাজ করেন।
এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মী।
এমপি ও জেলা জামায়াতের সূরা সদস্য নাজমুল হুদা বলেন,শুধু হাসপাতাল বা অন্যান্য প্রতিষ্ঠান পরিস্কার করছি, তা কিন্তু না। মানুষের মানসিকতা পরিস্কার করার জন্য আমরা কাজ করছি।