মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ মার্চ :
এম পি ও ভূক্ত সকল শিক্ষকদের চাকরী জাতীয় করন, নন এমপিও সকল শিক্ষ প্রতিষ্ঠানকে এম পি ও ভূক্ত করন ও শিক্ষকদের মাসের প্রথম সপ্তাহে বেতর প্রদানের দাবীতে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের উদ্যোগে শনিবার মেহেরপুর মেহেরপুর পৌর কলেজ মিলনায়তনে এক সভার আয়োজন করা হয়। বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য জোট মেহেরপুর জেলা শাখার আহবায়ক সহকারি অধ্যাপক আব্দুর রবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদস্য মোকাদ্দেছুর রহমান, এমদাদ হোসেন, শাহিনউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মনিরুল ইসলাম, সোহরাব হোসেন, মাহফুজুর রহমান আশেষ প্রমুখ।