মেহেরপুর নিউজ:
এসএসসির ১৯৯৩ সালের ব্যাচ এর উদ্যোগে এসএসসি ৯৩ ব্যাচ এর অন্যতম সদস্য মেহেরপুর শহরের মল্লিকপাড়া তুহিনের কিডনি রোগের চিকিৎসা বাবদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকালের দিকে মেহেরপুর পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের অফিস মিলনায়তনে অসুস্থ তুহিনের হাতে নগদ ৭৫ হাজার টাকা তুলে দেন। মেহেরপুর পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব উপস্থিত থেকে তুহিনের হাতে অর্থ তুলে দেন।
এ সময় আমরা ৯৩’র সদস্য এম এ হাসান সুমন ফিরোজ আহমেদ, সানোয়ার হোসেন সানু, মাসুদ কায়াস ডায়ান,হাসানুজ্জামান হিলন, সুশান্ত পাত্র, বাপ্পি, আহাদ আলী, আলমগীর হোসেন, ওলিয়ার রহমান,ওয়াহিদ হোসেন, মাসুদ রানা, চপল প্রমূখ উপস্থিত ছিলেন। মেহেরপুর শহরের মল্লিকপাড়ার তুহিনের কিডনি রোগে আক্রান্ত হওয়ার খবর শুনে তার সহপাঠীরা তুহিনের সুচিকিৎসার জন্য নিজেদের মধ্যে অর্থ সংগ্রহ করে তাকে প্রদান করেন। পরে তুহিনের রোগমুক্তি কামনায় দোয়া করা হয়।