মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসা, লিল্লাহ্ বোর্ডিং, হেফজখানা ও মসজিদ পরিদর্শন এবং মুসলিমদের সাথে মতবিনিময় করেছেন।
শুক্রবার দুপুরের দিকে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম মেহেরপুর দারুল উলুম আহমদীয়া মাদ্রাসা লিল্লাহ্ বোর্ডিং, হেফজখানা ও মসজিদ পরিদর্শন শেষে মুসলিমদের সাথে মতবিনিময় করেন।এ সময় মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুলের এনাম বকুল সেখানে উপস্থিত ছিলেন।