সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার ষােলটাকা ইউপির সদ্য নির্বাচনেড় নব-নির্বাচিত চেয়ারম্যান আনােয়ার হােসেন পাশা ও প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামানের মধ্যে সম্প্রীতির বন্ধন দেখা গেছে।
শনিবার তারা দু’জন সৌজন্য সাক্ষাত করেন। এসময় নব-নির্বাচিত চেয়ারম্যান আনােয়ার হােসেন পাশা, প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামানের গলায় ফুলের মালা পরিয়ে দেন। পরে মনিরুজ্জামান নব-নির্বাচিত চেয়ারম্যান আনােয়ার হােসেন পাশাকে অভিবাদন জানাতে ফুলের মালা গলায় পরিয়ে দেন।
স্থানীয়রা জানান,নির্বাচনের পরবর্তিতে গাংনী উপজেলার কয়েকটি ইউনিয়নে বিশেষ করে মেম্বার প্রার্থীর লােকজনের মধ্যে সংঘর্ষের মতাে ঘটনা ঘটলেও ষােলটাকা ইউনিয়নের চিত্র একটু ভিন্ন। নির্বাচনের পরে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে সম্প্রীতির দৃশ্যটি যেনাে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সহায়ক ভূমিকা পালন করবে।