মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৪ আগস্ট:
বিএনপি’র জাতীয় কমিটির ত্রান বিষয়ক সহ সম্পাদক ও মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য আমজাদ হোসেন বলেছেন, বর্তমান সরকারের দূর্নীতি তাদের গলা পর্যন্ত উঠে গেছে। দূর্নীতির কারনে আজ দেশে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়েছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দূর্ণীতিবাজ সরকারকে দেশের মাটি থেকে উৎখাত করতে হবে।
রোববার বিকেলে করমদী হাইস্কুল মাঠে তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিল পূর্বক এক সমাবেশে প্রধান
অতিথির বক্তব্যে এমপি আমজাদ হোসেন এসব কথা বলেন।
তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি এএসএম সায়েম পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবশে প্রধান অতিথির বক্তব্যে আমজাদ হোসেন আরো বলেন, নির্দলীয় তত্বাবধায়ক সরকার ছাড়া ১৮ দলীয় জোট ,সরকারের পাতানো নির্বাচনে অংশ নেবেনা।
ঈদের পর লাগাতার হরতালের মাধ্যমে এ ফ্যাসিষ্ট সরকারের পতন ঘটিয়ে ঘরে ফেরার প্রস্তুতি নেওয়ার জন্য নেতা কর্মীদের আহবান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু,গাংনী উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুস সাত্তার, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান ও জামায়াত নেতা মুহাঃ আলম হুসাইন যুবদল সভাপতি আক্তারুজ্জামান, বিএনপি নেতা সাহাজুল করিম আকামত, আবুল কালাম আজাদ স্বপন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দাল হক, গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল হান্নান, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম রবি, হাবিবুর রহমান, মোতালেব হোসেন প্রমুখ।
পরে একই মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।