মেহেরপুর নিউজ, ০৭ এপ্রিল:
১৭ই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টার মিলনায়তনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওমীলীগের সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওমীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক এমএ খালেক, সাংগঠনিক সম্পাদক অ্যাড. খন্দকার আব্দুল মতিন, মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, সদর উপজেলা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, ইউনিয়ন সভাপতি ইদ্রিস আলী, গোলাম মোস্তফা প্রমুখ।