মেহেরপুর নিউজঃ
মেহেরপুর থেকে পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুরের বিভিন্ন এলাকার ৩৫ জন পুরুষ এবং মহিলা পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে মেহেরপুর ত্যাগ করেন। তার পূর্বে মেহেরপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র ওমরা হজ পালনকারী সহ স্থানীয় মুসল্লীরা দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।