মেহেরপুর নিউজ :
কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে মেহেরপুর পুলিশ লাইন থেকে শুরু করে নুর ফিলিং স্টেশন মোড় ঘুরে আবারও পুলিশ লাইনে এসে র্যালীটি শেষ হয়।
খুলনা রেঞ্জ’র অতিরিক্ত ডিআইজি বিপিএম( অপারেশন এন্ড ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে র্যালীতে তে যোগদান করেন এবং কবুতর ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। পরে পুলিশ লাইন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পল্লব ভট্টাচার্য, পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডাঃ আবুল বাশার, সাধারণ সম্পাদক আসকার আলী প্রমূখ। অনুষ্ঠানের শেষে সেরা পুলিশ কর্মকর্তা ও সেরা কমিউনিটি পুলিশিং এর সদস্যর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলি। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর গোয়েন্দা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ জুলফিকার আলী মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ শাহ দারা খান, গাংনী থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, মুজিবনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাসেম, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু, বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাজামান, আমদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম প্রমুখ।