মেহেরপুর নিউজ:
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ও সচেতন করার লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উজলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইদ্রিস আলী মাস্ক বিতরণ করেছেন।
মঙ্গলবার সকালে দিকে নিজ বাস ভবন প্রাঙ্গণে গ্রামবাসীর মধ্যে মাস্ক বিতরণ করেন ইদ্রিস আলী । এসময় গ্রামবাসীকে মাস্ক সঠিকভাবে ব্যবহারসহ করোনাভাইরাস সম্পর্কে সতর্কতা থাকা ও মাস্ক পরিধান করে চলাচল করার জন্য সকলের প্রতি আহ্বান করেন তিনি।’