মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজীবের ব্যক্তিগত উদ্যোগে এলাকার যুব সম্প্রদায়ের মধ্যে ফুটবল বিতরণ করা হয়েছে।
“মাদক ছাড়ো ফুটবল ধরো” এই শ্লোগানকে সামনে রেখে নুরুল আশরাফ রাজিব ৭ নম্বর ওয়ার্ড যুব সম্প্রদায়ের মধ্যে ফুটবল বিতরণ করেন। শুক্রবার সন্ধ্যার দিকে নুরুল আশরাফ রাজিব তার নিজস্ব কার্যালয়ে ফুটবল বিতরণ করেন।