মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ফেন্সিডিল ও গরু মোটাতাজা করন ঔষধ উদ্ধার করেছে।
শুক্রবার ভোরের দিকে গাংনী উপজেলার কাজিপুর বিজিবি সদস্যরা কাজিপুর বর্ডার পাড়া মাঠ থেকে ১৫ বোতল ফেনসিডিল ১ হাজার ৫শ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে।
এদিন কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবির হাবিলদার আবু বক্কর সিদ্দিকীর নেতৃত্বে ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করে।
এদিকে একই দিনে কাথুলী সীমান্ত ফাঁড়ির হাবিলদার আ,আজিজের নেতৃত্বে কাথুলী সীমান্ত ফাঁড়ির সদস্যরা কাথুলী ভৈরব নদের মাঠ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। ধারণা করা হচ্ছে বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে ফেন্সিডিল ব্যবসায়ীরা ফেন্সিডিল ও গরু মোটাতাজাকরণ ঔষধ গুলো ফেলে রেখে পালিয়ে যায়।