মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী কুদরতুল ইসলামের কবরে পুস্পমাল্য অর্পণ ।
শনিবার সকালের দিকে কাজী কুদরতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী কুদরতুল ইসলামের কবর পুষ্প মাল্য অর্পণ করে সেখানে ফাতেহা পাঠ করা হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল হক উপস্থিত থেকে পুষ্প মাল্য অর্পণ করেন। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও কর্মচারীগণ সেখানে উপস্থিত ছিলেন।