মেহেরপুর নিউজ, ০১ ডিসেম্বর:
“যদি শিশুর, শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও সুরক্ষা পেতে চাই তাহলে সংঘবদ্ধ কমিউনিটি চাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শিশুর শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়নে সিসিজি ও স্থানীয় জনগোষ্ঠীর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে কাথুলী ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন সিসিজি কমিটি এ মতবিনিময় সভার আয়োজন করে।
কাথুলী ইউনিয়ন সিসিজির সভাপতি আব্দুল মজিদ ডালিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কাথুরী ইউপি চেয়ারম্যান ও জেলা আ.লীগের ত্রান ও সমাজ কল্যান সম্পাদক মিজানুর রহমান রানা।
বক্তব্য রাখেন স্থানীয় শিক্ষক আক্তারুজ্জামান লাবলু, আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে কাথুলী ইউনিয়ন পরিষদের সদস্য, সিসিজির সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।