মেহেরপুর নিউজ,২৮ মে:
মেহেরপুর গাংনী উপজেলা কাথুলী ইউনিয়নের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে।
সোমবার দুপুরে কাথুলী পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়। কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা ১ কোটি ১৫ লক্ষ ৪৩ হাজার ৩৫ টাকার বাজেট ঘোষনা করেন। বাজেট ঘোষনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তৌহিদ মুশেদ অতুল, উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কুমার, আওয়ামী লীগ নেতা মনিরুল দেওয়ান, জয়নাল আবেদীন, আক্কাচ আলী, মিজানুর রহমান, সাহারুল ইসলাম প্রমূখ। বাজেট অধিবেশনে কাথূলী ইউনিয়নের সচিব আঃ হামিদ, ইউপি সদস্য সহ স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।