মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা মদ ও গরু মোটাতাজা করন ঔষধ উদ্ধার করেছে।
বৃহস্পতিবার ভোরের দিকে কাথুলী ভৈরব নদের মাঠ থেকে ,১৭ বোতল মদ ও ৫শ পিচ গরু মোটাতাজা করন ওষুধ উদ্ধার করে। জানা গেছে কাথুলী সীমান্ত ফাঁড়ির হাবিলদার ফজলেয়ার রহমানের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার কাথুলী ভৈরব নদের মাঠ থেকে ১৭ বোতল মদ ও ৫শ পিচ গরু মোটাতাজা করন ওষুধ উদ্ধার করে।