মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৭ সেপ্টেম্বর:
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় এ খুশি হয়ে মেহেরপুর জেলা শহরে আনন্দ মিছিল,সমাবেশ ও মিষ্টি বিতরণ করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ।
আজ মঙ্গলবার বেলা ১১ টায় মেহেরপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে একটি আনন্দ মিছিল মেহেরপুর কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে শহর
প্রদক্ষিণ শেষে কলেজ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা ছাত্রলীগের সাধার সম্পাদক বারিকুল ইসলাম লিজন। সভাপতিত্ব করেন,শহর ছাত্রলীগের সভাপতি মাহফিজুর রহমান পোলেন।
বক্তব্য রাখেন,সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রহিদুল ইসলাম,মেহেরপুর সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ত্যেহিদুল ইসলাম,সাধারন সম্পাদক কুদরত-ই-খোদা রুবেল,৮ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারন সম্পাদক দুলাল এবং কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইসমাইল হোসেন প্রমূখ।