মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর গ্রামে গণসংযোগ ও পথসভা করেছেন।
শুক্রবার বিকালের দিকে অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুরের কামদেবপুর গ্রামে এ গণ সংযোগ ও পথসভা করেন। বীর মুক্তিযুদ্ধ লিয়াকত আলীর সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। তিনি বর্তমান সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ নেতা আব্দুর রেজা, নুরুল ইসলাম, শওকত আলী,সাজ্জাদুল আলম,ইসরাফিল হোসেন, নজরুল ইসলাম, শেরেকুল,জসিউর রহমান বকুল, সোভন সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ইয়ারুল ইসলামের সাথে ছিলেন।