মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালের দিকে কামাদেবপুর মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসরাইল হোসেনের সভাপতিত্বে সমাবেশে দশম শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। অভিভাবক সমাবেশে কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের লেখা পড়ার মান উন্নয়নের জন্য প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকদের দিকনির্দেশনা প্রদান করা হয়।