গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি,মোঃ ইব্রাহিম মোল্লা:
বারবার নির্বাচিত প্রেসিডিয়াম সদস্য লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ ফারুক খান এমপি নির্দেশনায় কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা নেতৃত্বে মাহমুদপুর ইউনিয়নের ৩জন অসহয় কৃষক এর সম্পূর্ণ ধান কেটে দেয় কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এসময়ে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মাহমুদপুর (১২০) শতাংশ জমির ধান কেটে দিলেন ও কৃষকের পরিবারের মাঝে হাসি ফোটালেন ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
আজ মঙ্গলবার সকাল ৬ থেকে ৯ টা ঘটিকায় কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধার নেতৃত্বে কৃষকের ধান কেটে দিলেন মাহমুদপুর ইউনিয়নের কৃষকদের মন ভরা হাসি ফোটালেন বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে নেতৃবৃন্দরা।