মেহেরপুর নিউজঃ
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কােমরপুর আইডিয়াল স্কুলেের উদ্যোগ অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে কােমরপুর আইডিয়াল স্কুল চত্বরে এ সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কােমরপুর আইডিয়াল স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুর রাজ্জাক নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলাউদ্দীন।
এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসােসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক আফতাব আলী খাঁন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিচালক আনিসুর রহমান টিপু, ফেরদৌস আলী।