মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌর এলাকার কালাচাঁদপুর গ্রামে কুড়িয়ে পাওয়া একদিনের শিশু হযরত বিল্লাল নামে আস্তে আস্তে বেড়ে উঠছে।
২০১৮ সালের ৬ আগস্ট কালাচাঁদপুর এর একটি বাগানে একদিন বয়সী পরিচয়হীন ঐ শিশুকে কুড়িয়ে পায় কালাচাঁদপুর গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী ফুনকা খাতুন।
সদ্য ভূমিষ্ঠ হওয়া ওই শিশুকে কে বা কারা ফেলে রেখে চলে যায়। সে সময় এক সন্তানের জননী ফুনকা খাতুন কুড়িয়ে পাওয়া সন্তানটিকে নিজের সন্তানের মত করে লালন পালন করতে থাকেন। বর্তমানে তার বয়স প্রায় দেড় বছর। নাম রেখেছে হযরত বিল্লাল।
ফুনকা খাতুন বলেন, আমার স্বামী নাসিরুদ্দিনের ঘরে দুই সন্তান থাকার পর তার স্ত্রী অন্যের সাথে পালিয়ে যায়। নাসিরুদ্দিনের দুই সন্তানকে মানুষ করার লক্ষ্যে ফুনকাকে বিয়ে করে। বিয়ের পর তাদের আর ঘরে আরও একটি সন্তান আসে। তিন সন্তানের সাথে কুড়িয়ে পাওয়া শিশুটিকেও নিজের সন্তান মনে করে মানুষ করছি। তিনি বলেন গ্রামের এখন সবাই জানে আমার চারটি সন্তান।