মেহেরপুর নিউজ:
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচি আওতায় ২০২৩-২০২৪ অর্থবছরে “গ্রামীন মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বন্ড ( এইচবিবি) করুন (২য় পর্যায়) (২য় সংশোধিত) “প্রকল্পের অধীনে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন সড়কের এইচবিবি করণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পপতিবার দুপুরে কুতুপুর ইউনিয়নের রুদ্রনগর গ্রামের ঈদগাঁও মাঠ থেকে বিল অভিমুখে ৫০০ মিটার, তেরোঘরিয়া আশ্রয়নের পাশে ভদ্রের বাগান থেকে বোয়ালমারী রাস্তার অভিমুখে ৫০০ মিটার এবং কুতুবপুরের রাস্তা এইচবিবি কাজের উদ্বোধন করা হয়।
কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম রেজা উপস্থিত থেকে রাস্তার এইচবিবি করন কাজের উদ্বোধন করেন। এসময় মেহেরপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী নাহিদা ইসলাম,ইউপি সদস্য রাজন আলী, আশরাফুল ইসলাম, শাহীন বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।