মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে, কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড, কুতুবপুর পুর্বপাড়া আহলে হাদিস জামে মসজিদের উন্নয়নমূলক কাজ করার জন্য আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালের দিকে কুতুবপুর ইউনিয়ন এর শুভরাজপুর গ্রামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ আহমেদ মিরন এসময় বক্তব্য রাখেন। আলোচনা সভায় কুতুবপুর পূর্বপাড়া আহলে জামে মসজিদ কমিটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।