মেহেরপুর নিউজ:
২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ করেছেন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আকতার।
সোমবার সন্ধ্যার দিকে বাবুল আক্তার মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালী গাংনী সহ বিভিন্ন গ্রামে গণসংযোগ করেন। ইউনিয়ন পরিষদের নির্বাচনে কুতুবপুর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী হওয়ার লক্ষ্যে তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।