মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার এর উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কালিগাংনী গ্রাম থেকে মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন লাভের আশায় বাবুল আক্তারের এ মোটরসাইকেল শোভাযাত্রা। বিকালে কালিগাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে মোটরসাইকেল শোভাযাত্রাটি বাবুল আক্তারের নেতৃত্বে বের হয়ে কুতুবপুর ইউনিয়নের উত্তর শালিকা, বাবুর পাডা, সুবিদপুর খাপাড়া,মনোহরপুর, উজলপুর, তেরোঘোরিয়া, ফতেপুর, শোলমারী, শুভরাজপুর, কুতুবপুর, হিতিম পাড়া, চাঁদপুর, কুলবাড়িয়া গ্রাম প্রদক্ষিণ শেষে কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা শেষ হয়। কয়েকশো মোটরসাইকেলে আওয়ামী লীগের নেতাকর্মীসহ মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করে