মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্রধান শিক্ষক ইদ্রিস আলীর উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে ইদ্রিস আলীর বাস ভবন প্রাঙ্গণে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের মাধ্যমে মাস্ক বিতরণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন মাস্ক বিতরণের উদ্বোধন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী, আওয়ামী লীগ নেতা তোজাম্মেল হক প্রমুখ।