মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার উজলপুরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বাবুল আক্তার, সাংগঠনিক সম্পাদক শাহারুল ইসলাম, আক্তার হোসেন, আরিফুল ইসলাম, আলমগীর হোসেন, রহিমা খাতুন, রাজন আলী প্রমূখ। আলোচনা সভায় গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।