মেহেরপুর নিউজ :
কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে গণ সংযোগ ও সমাবেশ করেছে কুতুবপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী বাবুল আকতার।
শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার কালিগাংনী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
এই সময় মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ইয়াকুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ বাবুল আকতার।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, কালী গাংনী গ্রামের সাবেক আওয়ামী লীগ নেতা আব্দুল মতিন, কুতুবপুর ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার জাহিদ, ৯ নম্বর ওয়ার্ড মেম্বার আবুল কাশেম, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন প্রমুখ।