মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
বুধবার বিকালে কুতুবপুর ইউনিয়নের উজলপুর আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। আলোচনা সভায় প্রতিটি গ্রাম পর্যায়ে মানুষকে সচেতন করার নির্দেশনা দেওয়া হয়। এবং তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে সে ব্যাপারে গ্রাম পর্যায়ে মানুষকে উদ্বুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। আলোচনা সভায় কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সম্পাদক গন উপস্থিত ছিলেন।