মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে সদর উপজেলার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে বিজয়ী দলের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসলাম বিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সেখানে উপস্থিত ছিলেন।