মেহেরপুর নিউজ,১৮ আগষ্ট:
মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন সিসিজির (কমিউনিটি কোর গ্রুপ )কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামে এক আলোচনা সভা শেষে সেখানে কমিটি গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে মোঃআক্তার হোসেনকে সভাপতি, মোঃসোহরাব হোসেন রতনকে সাধারন সম্পাদক, ফারুক হোসেনকে সহঃসভাপতি এবং জয়নাল আবেদিনকে ক্যাশিয়ার পদে নির্বাচিত করা হয়। কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রিস আলী মাষ্টার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।