মেহেরপুর নিউজ :
আসন্ন মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ এ নৌকার প্রার্থী হিসেবে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইদ্রীস আলী মাষ্টার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরের দিকে ইদ্রিস আলী মাস্টার কুতুবপুর ইউনিয়নের নির্বাচনের রিটার্নিং অফিসারের দায়িত্ব নিয়েজিত রিটার্নিং অফিসার কবীর উদ্দিন এর কাছে মনোনয়নপত্র জমা দেন। এসময় বেশ কিছু দলীয় নেতাকর্মীদের সাথে ছিলেন। মনোনয়নপত্র জমাদান শেষে ইদ্রিস আলী ২৮ নভেম্বর নির্বাচনে জয় লাভের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।