মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. খায়রুল ইসলাম কুতুবপুর ও শ্যামপুর ইউনিয়নের ২০২৫–২০২৬ অর্থবছরের টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্প পরিদর্শন করেছেন।
শুক্রবার সকালে তিনি সরেজমিনে এসব প্রকল্পের কাজ পরিদর্শন করেন। এ সময় প্রকল্পগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
ইউএনও মো. খায়রুল ইসলাম প্রকল্পসমূহ নির্ধারিত সময়ের মধ্যে গুণগত মান বজায় রেখে বাস্তবায়নের নির্দেশনা প্রদান করেন।