মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা পরিষদের অর্থায়নে মেহেরপুর সদর উপজেলা কুতুবপুর পশ্চিম পাড়া কবরস্থানে সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে কুতুবপুর পশ্চিমপাড়া কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। মেহেরপুর জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় সেখানে দোয়া অনুষ্ঠিত হয়।