মেহেরপুর নিউজঃ
সড়ক দুর্ঘটনা নিহত নিশান মিয়ার লাশ দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার দিবাগত রাতে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের কবরস্থানে নিশান মিয়ার লাশ দাফন করা হয়।
নিশান মিয়া মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের ফারুক হোসেনের ছেলে। এর আগে শুক্রবার বিকালের দিকে সদর উপজেলার মনোহরপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় নিশান মিয়া মারাত্মক আহত হন।
নিশানাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।