কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলাধীন মহিষকুন্ডি বিওপি’র মাদক বিরোধী অভিযানে ভারতীয় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোটরসাইকেলসহ মোঃ আকাশ (৩৩) ও নাইমুল সাদিক (২৬) নামের ২ জন আটক করেছে বিজিবি।
বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে বিজিবি’র একটি টহলদল মহিষকুন্ডি বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মহিষকুন্ডি কলেজ মোড় নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ টি মোটরসাইকেল (কুষ্টিয়া-হ-১১-৭২৬২) সহ দৌলতপুর উপজেলার গোপালপুর গ্রামের মৃত একরাম আলীর ছেলে মোঃ আকাশ ও কুষ্টিয়া সদর উপজেলার পূর্ব মজমপুরের মৃত রফিকুল ইসলামের নাইমুল সাদিক (২৬) কে আটক করেছে। আটককৃত মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ আসামীদ্বয়কে দৌলতপুর থানায় হস্তান্তর এবং মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।