সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর গ্রামের কৃতি সন্তান ডাক্তার মােহাম্মদ দেলদার হোসেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত হয়েছেন। ডাক্তার দেলদার রাইপুর গ্রামের সমাজ সেবক মরহুম আকমল হোসেন মাস্টারের বড় ছেলে। সম্প্রতি,তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করেছেন স্বাস্থ্য বিভাগ।
এর আগে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের প্যাথোলজি বিভাগের সহযোগি অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন। অজােপাড়া গাঁয়ে বেড়ে ওঠা দেলদার হোসেন রাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করেন। পরবর্তিতে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে লেখা-পড়া করেন ।
১৯৮২ সালে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে যশোর শিক্ষা বোর্ডের অধীনে সেরা ১১তম স্ট্যান্ড করেন । পরে কুষ্টিয়া সরকারী কলেজে এইচএসসিতে ভর্তি হন। ওই কলেজ থেকে ১৯৮৪ সালে যশোর শিক্ষা বোর্ডের অধীনে মেধা তালিকায় ৬ষ্ঠ হিসাবে স্ট্যান্ড করেন। এইচএসসির গন্ডি পেরিয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখানেও মেধার পরিধি অক্ষুন্ন রেখে এমবিবিএস পাশ করেন । স্থানীয় সূত্র জানায়,ডাক্তার দেলদার হোসেনরা ৪ ভাই ও ১ বোন। দেলদার ভাই-বােনদের মধ্য বড় ।
দেলদারের বাবা ছিলেন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক । তার মেজো ভাই আমিরুল ইসলাম বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর কর্ণেল হিসাবে কর্মরত রয়েছেন। সেজাে ভাই হামিদুল ইসলাম একটি কলেজে রসায়ন বিভাগের প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন। কিন্তু কয়েক বছর আগে ষ্ট্রোকজনিত কারণে তিনি মুত্যু বরণ করেন ।
ছোট ভাই জামিরুল ইসলাম বাংলাদেশ রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষের নীলফামারির উত্তরা ইপিজেডের উপ-ব্যবস্থাপক হিসাবে কর্মরত রয়েছেন। একমাত্র ছোট বোন একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসাবে কর্মরত রয়েছেন ।
গাংনী এলাকা তথা মেহেরপুর জেলার কৃতি সন্তান ডাক্তার দেলদার হোসেনের পারিবারিক জীবনে ১ছেলে ও ১ মেয়ের জনক । বড় মেয়ে সিরাজগঞ্জের শহীদ মুনসুর আলী মেডিকেল কলেজে অধ্যায়নরত। ছেলে বর্তমান কুষ্টিয়া জেলা স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে । ডাক্তার দেলদার হোসেন কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ নিযুক্ত হওয়ায় গাংনী তথা মেহেরপুর জেলার মানুষের মধ্য আনন্দের বন্যা বইছে।